ঢাকা মেডিকেলে যুবকের মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি

অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ ফেলে দুই ব্যক্তি পালিয়ে গেছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জরুরি বিভাগের ট্রলিম্যান মো. পারভেজ মোশারফ সংবাদমাধ্যমকে জানান, দুই ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নিয়ে এসে তার কাছে দিয়ে বলেন, তারা টিকিট আনতে যাচ্ছেন। এই কথা বলে দুজনে সুকৌশলে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। পরে ওই যুবককে চিকিৎসকের কাছে নেওয়া হলে বিকাল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি বলেন, পালিয়ে যাওয়া দুই ব্যক্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights