তাঁত শিল্পে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার: পাট উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে তাঁত বোর্ডের শিক্ষার্থী ও তাঁতীদের সাথে মতবিনিময় সভা করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ( অব) ড. এম শাখাওয়াত হোসেন। এসময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যরা কথা শোনেন।

আজ শনিবার বিকেলে নরসিংদী তাঁত বোর্ড মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন তিনি। এর আগে তিনি নরসিংদী ইউএমসি জুট মিল ও মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন।

মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার। যাদের তাঁত মেশিন নাই তাদেরকেও সহযোগিতা করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো চলতে থাকবে আর লস দিবে, শত মানুষ চাকরি করবে এটা তো হয় না। এজন্যই সরকারি প্রতিষ্ঠান চলে না। প্রাইভেট প্রতিষ্ঠান লাভের দিকে তাকায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights