দিনাজপুর-২ আসনের জাপার প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মাহবুব আলম (লাঙল)। মঙ্গলবার হতে নির্বাচনি সকল ট্রকার কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দিলেন লাঙ্গল মার্কার প্রার্থী মাহবুব আলম।

বিরল উপজেলা শাখা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে সংবাদমাধ্যমের কর্মীদের সম্মুখে এ ঘোষণা দেন লাঙল প্রতীকের প্রার্থী মোঃ মাহবুব আলম।
মোঃ মাহবুব আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের নিরপেক্ষতা নিয়ে তার সংশয় রয়েছে। তাই তিনি নির্বাচনি সকল প্রচার-প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, আমি আপনাদের সবাইকে জানান দিতে চাই, মঙ্গলবার থেকেই আমি আমার সকল কর্মকান্ড বন্ধ রাখলাম, অব্যাহতি নিলাম এবং আমি এই ইলেকশন থেকে সরে দাড়ালাম।

এ সময় উপস্থিত ছিলেন বিরল উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য সামিদুর রহমান, অন্যতম সদস্য আবদুস সাত্তার, ভান্ডারা ইউনিয়ন সভাপতি ডা. মমতাজুল ইসলাম, সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights