পদ্মায় বিরল দৃশ্য, আতঙ্ক কৌতূহল

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডোর উৎপত্তি হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা এলাকায় পদ্মা নদীতে পানির স্তম্ভ আকাশের দিকে উঠে যায়। কয়েক মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই সিদ্দিকী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, হঠাৎ করে পদ্মা নদীর পানি উপচে আকাশের দিকে উঠে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, বিকালের দিকে হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়।এতে আমরা ভয় পাই। স্থানীয়রা মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেছে। রাতে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন অনেকেই। ফেসবুকে ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিও। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই সিদ্দিকী বলেন, বিকালের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights