বলিউড অভিনেত্রীকে আদালতে তলব

অনলাইন ডেস্ক

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলায় সরকারি সাক্ষী হিসেবে দিল্লির একটি আদালতে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাউস অ্যাভিনিউ আদালত এই অভিনেত্রীকে আগামী ২ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। মামলার তৃতীয় সম্পূরক চার্জশিটে তাকে ‘এলডব্লিউ-৩’ নম্বর সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই চাঞ্চল্যকর মামলাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে সুকেশ চন্দ্রশেখর। তার বিরুদ্ধে ভারতের শীর্ষস্থানীয় বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি র‍্যানব্যাক্সির সাবেক প্রবর্তক শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, দিল্লির রোহিনী জেলে বন্দি থাকা অবস্থায় সুকেশ চন্দ্রশেখর নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। অভিযোগ রয়েছে, তিনি অদিতি সিংকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, টাকার বিনিময়ে তিনি তার স্বামীকে কারাগার থেকে মুক্ত করে আনতে পারবেন। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং এই চাঁদাবাজির ঘটনার তদন্ত করেছে। একই সঙ্গে তারা ‘মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট’-এর অধীনে চার্জশিট দাখিল করেছে।

এর আগে সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পউলোসের সঙ্গে নোরা ফাতেহির সম্পর্কের বিষয়ে ইকোনমিক অফেন্সেস উইং তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। তদন্তকারীরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় একজন ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করেছিলেন। পরবর্তীতে তদন্তকারীরা তাকে এই মামলার সম্পূরক চার্জশিটে সরকারি সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করেন।

জিজ্ঞাসাবাদের সময় অভিনেত্রী তদন্তকারীদের জানিয়েছিলেন, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার যোগাযোগের ক্ষেত্রে সুকেশের স্ত্রী সহায়তা করেছিলেন। এছাড়া ২০২০ সালের ডিসেম্বরে চেন্নাইতে আয়োজিত একটি অনুষ্ঠানে নোরার উপস্থিতি নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights