বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট খুঁজছেন বুলবুল

ক্রীড়াঙ্গনে এখন আলোচনা শুধু বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে। ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্ব ফুটবলে দুই দেশ লড়বে। চড়া দামে হলেও টিকিট সব বিক্রি হয়ে গেছে। অবাক হলেও সত্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম নাকি ১০ জুনের টিকিট খুঁজছেন। হামজার খেলা স্বচক্ষে দেখতে চান তিনি। কিন্তু টিকিট পাচ্ছেন না। বুলবুল গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করতে। সেখানে ক্রিকেট ছাড়াও ১০ জুনের ম্যাচের টিকিট নিয়ে আলোচনা হয়েছে। বুলবুল নিজেই বলেন, ‘উপদেষ্টার সঙ্গে আমার প্রথম কথা ছিল কোথায় পাব হামজাদের ম্যাচের টিকিট। কীভাবে পেতে পারি। এমন ম্যাচ তো ছাড়তে পারি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights