মাদকাসক্তি প্রতিরোধে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করছে সরকার: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সরকার পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করছে। খেলাধুলার চর্চা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার পাশাপাশি ভবিষ্যতে পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করবে।

শুক্রবার (৩০ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন করেছি। এখন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু করা হবে। খেলাধুলার চর্চা এ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও সুযোগ রয়েছে।’

নতুন পাঠ্যবই প্রসঙ্গে আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বছরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’র মতো বিষয়ভিত্তিক বই রয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতি উৎসাহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights