রাবির হল শিক্ষার্থীদেরকে ‌‘আপনি’ সম্বোধনে নোটিশ জারি

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদেরকে আপনি সম্বোধনে নোটিশ জারি করা হয়েছে।

বুধবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা, সহায়ক ও সাধারণ কর্মচারীদেরকে শিক্ষার্থীদের সাথে ‘তুমি’ সম্বোধন এর পরিবর্তে ‘আপনি’ সম্বোধন করে কথা বলতে আহ্বান জানানো হলো। মনে রাখতে হবে যে, বর্তমান প্রজন্মের ছাত্ররাই আগামী দিনের পথপ্রদর্শক এবং এই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই জাতি সকল ধরনের বৈষ্যমের অপনোদন করে স্বাধীন মত প্রকাশের অধিকার অর্জন করেছে। সুতরাং সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনায় নম্র এবং ভদ্রতার পরিচয় রাখার জন্য বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights