শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নতুন ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এ কমিটি গঠন করা হয়।

সমিতির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল হান্নান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রীপুর উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

সভায় হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজলকে সভাপতি, কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights