অনুমতি পেলেন তাজমহল দেখার

প্রতিদিন ডেস্ক
পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সূত্র : এএনআই, হিন্দুস্তান টাইমস জানা গেছে, অনুমতি পাওয়ার ফলে মুসাদ্দিক মালিক এখন তাজমহল ছাড়াও দিলির হুমায়ূুনের সমাধিস্থল এবং দক্ষিণ দিল্লির ‘দিল্লি হাট’ পরিদর্শনে যেতে পারবেন। তবে দিল্লির নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি তাঁকে দেওয়া হয়নি। সরকারি সূত্রের বরাতে জানানো হয়েছে, এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও জনাকীর্ণ হওয়ায় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন মুসাদ্দিক মালিক। ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত তিন বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করছেন। সাংবাদিকদের কাছে নিজের ভারত সফরকে বহুপক্ষীয় যোগাযোগের জন্য ‘বড় সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন মুসাদ্দিক মালিক। তিনি বলেছেন, সংস্কৃতি ও সভ্যতা কোনো সীমান্ত মানে না। অভিন্ন ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনার ক্ষেত্রে এ ধরনের ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights