ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোটগ্রহণ

বাগেরহাটে অপ্রীতিকর
বাগেরহাট জেলায় প্রথম ধাপে কচুয়া ও রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার দিনভর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোটগ্রহণ। সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। কোন বিরতি ছাড়াই বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে চলছে ব্যালট গণনার কাজ। এদিকে প্রথম ধাপে বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের কোন প্রয়োজন হয়নি। ইতিমধ্যে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসকরারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বাগেরহাটে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন জনান, কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই উপজেলায় ৩০টি কেন্দ্রে ৮৯ হাজার ৬ শত ৯১ জন ভোটারের মধ্যে ৫৫ হাজার ৬৯৮ জন ভোট প্রদান করেছেন। কচুয়া উপজেলায় ভোট প্রদানের হার ৬২ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাই চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই উপজেলায় ৪৯টি কেন্দ্রে ১ লাখ ৩৮ হাজার ৩০৩জন ভোটারের মধ্যে ৪৯ হাজার ৭৮৯ জন ভোট প্রদান করেছেন। রামপাল উপজেলায় ভোট প্রদানের হার ৩৬ দশমিক ৩৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights