চট্টগ্রামে ৮৩ লাখ টাকার সিগারেটসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৮ হাজার ৮৯০ প্যাকেট সিগারেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।

বুধবার ভোরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পাচারে ব্যবহৃত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।

আটক তৌহিদুল ইসলাম (২১) রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। অন্যজন সাহেদুর ইসলাম নয়ন (২২) রাঙ্গুনিয়ার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

কাপ্তাই ব্যাটালিয়নের (বিজিবি-৪১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় একটি ডাম্প ট্রাকে সিগারেটগুলো জব্দ করা হয়। এ সময় তৌহিদুল ইসলাম ও সাহেদুর ইসলাম নয়ন নামের দুই যুবককে আটক ও ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।

তিনি বলেন, সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের ও উদ্ধার করা মালামালগুলো রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights