দুটি মার্কিন ড্রোন জব্দ ও হরমুজে একটি এমকিউ-৯ ভূপাতিত: ইরান
অনলাইন ডেস্ক
দুটি মার্কিন গোয়েন্দা ড্রোন জব্দ এবং হরমুজ প্রণালির কাছে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন অকার্যকর করে মাটিতে নামানো হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে ড্রোন দুটি জব্দ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ এ ঘটনার মধ্য দিয়ে আইআরজিসির হাতে জব্দ হওয়া এ ধরনের মার্কিন ড্রোনের সংখ্যা চারটিতে দাঁড়িয়েছে।
আইআরজিসি দাবি করেছে, এসব ড্রোন মোতায়েন করেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এ ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী এবং সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারের জন্য আরেকটি বড় ব্যর্থতা।
এদিকে, পৃথক আরেকটি বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় থাকা নতুন একটি প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। বিবৃতিতে ড্রোনটিকে যুক্তরাষ্ট্রের ৫৫তম এমকিউ-৯ ড্রোন হিসেবে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র: তাসনিম নিউজ।
