ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ফরিদপুরে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। জেলার নগরকান্দায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসিমা বেগম (৪৮) নামে এক নারী মারা গেছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই নারী নগরকান্দা উপজেলার বিনোকদিয়া এলাকার পিকুল হোসেনের স্ত্রী। মারা যাওয়া অন্য নারী হলেন, মাগুরা সদরের শোনপুর এলাকার মৃত হাফিজুর রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৩)।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই নারীর মৃত্যু হয়েছে। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৫১ জন। এর মধ্যে ১৮ হাজার ৮৬৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। জেলায় মৃত্যু হয়েছে মোট ১০৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights