বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার ভোররাত ৪টার দিকে পার্বতীপুর উপজেলার জাহানাবাদ চণ্ডীপুর ইউনিয়নের কেরুর মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম (অমল) পার্বতীপুর উপজেলার জাহানাবাদ চণ্ডীপুর ইউনিয়নের কেরুর মোড় এলাকার মৃত বাবু হোসেনের ছেলে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
