মোংলায় এক হাজার কেজি গরুর মাংস বিতরণ

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় এক হাজার নারী-পুরুষের মধ্যে এক কেজি করে গরুর মাংস বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন। শনিবার বিকেলে পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান সুবিধাভোগীদের হাতে মাংস তুলে দেন।

মাংস বিতরণকালে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সবাই যাতে গরুর মাংসের স্বাদ নিতে পারেন, সে জন্য এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মানুষের আমিষের চাহিদাও কিছুটা পূরণ হবে।

তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মাংস বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় সংগঠনটির অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights