শিশুকে আটকে রেখে একাধিক ব্যক্তির ধর্ষণ, চিকিৎসা শেষে দুই মাস পর মামলা

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রবিবার (৭ ডিসেম্বর) রাতে চার জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন শিশুটির মা লাকি আক্তার।

শিশুটির মা লাকি আক্তার জানান, তার মেয়ে আশুলিয়ার আমবাগান এলাকায় গেল ৬ অক্টোবর তার বান্ধবীর বাসায় মাদ্রাসার ক্লাস শেষে বাসায় ফিরছিল। পথে তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন শামিম মিয়া নামের এক যুবক। পরে শিশুটিকে ৭ অক্টোবর আবারও ধর্ষণ করেন জামাল নামের এক যুবক। পরে দুই দিন আটকে রেখে শিশুটিকে যৌন হয়রানি করেন মিন্টু ও জাকির নামের দুই যুবক। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ছেড়ে দেন ওই চার যুবক। পরে শিশুটির পরিবার তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে দুই মাস চিকিৎসা শেষে শিশুটি সুস্থ হলে রবিবার রাতে আশুলিয়া থানায় চার জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলার আসামিরা হলে- শামীম আহম্মেদ, জাকির হোসেন, জামাল উদ্দিন ও মিন্টু মিয়া।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ধর্ষণে ঘটনার একটি মামলার দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights