সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলার নিন্দা ওমানের

অনলাইন ডেস্ক

সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওমান। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রজ্ঞা ও সংযমকে অগ্রাধিকার দেওয়া জরুরি। একই সঙ্গে এমন কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে, যা সংঘাত ও উত্তেজনার পরিধি আরও বাড়িয়ে দিতে পারে।

সরকারি বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে ওমান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকাতে দায়িত্বশীল আচরণ ও আত্মসংযমের ওপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি দেশটির সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights