আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছভর্তি ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী দুই দিনমজুর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। আজ সোমবার ভোর সোয়া ৫টায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের ফুটবল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম ও একই এলাকার মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম।
আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ কামরুল হাসান বলেন, সকালে মেহেরপুরের গাংনি থেকে মাছবোঝাই একটি ট্রাক চুয়াডাঙ্গায় যাচ্ছিল। অপর দিকে ইজিবাইকে সাত দিনমজুর উপজেলার শিবপুর গ্রাম থেকে গাংনির দিকে পাটকাটার কাজ করতে যাচ্ছিলেন।
এ সময় হাটবোয়ালিয়া ফুটবল মাঠের কাছে পৌঁছালে ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ সব যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকী ছয়জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights