ইরানে দুই নারী সাংবাদিকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
‘ষড়যন্ত্র’ ও ‘যোগসাজস’-এর জন্য তিন বছরের আংশিকভাবে স্থগিত কারাদণ্ডের অংশ হিসেবে দুই নারী ইরানি সাংবাদিককে প্রায় এক মাস কারাগারে কাটাতে হবে।

সাংবাদিক নেগিন বাগেরি ও এলনাজ মোহাম্মাদি ঘোষিত সাজার চল্লিশ ভাগের একভাগ তথা এক মাসের কম সময় কারাভোগ করবেন। স্থানীয় সংস্কারপন্থী হাম মিহান পত্রিকাকে তাদের আইনজীবী আমির রাইসিয়ান এ কথা জানান।

এলনাজ হাম মিয়ান পত্রিকায়ই কর্মরত। আর বাগেরি কাজ করেন হাফত-ই সোবহ নামের একটি নিরপেক্ষ পত্রিকায়।
এই আইনজীবী আরও বলেন, বাকি সাজা পাঁচ বছর স্থগিত থাকবে। এ সময় তাদের পেশাগত নীতি-নৈতিকতা বিষয়ে একটি প্রশিক্ষণ নিতে হবে এবং দেশত্যাগ থেকে বিরত থাকতে হবে।

তবে সাজার বিরুদ্ধে আপিল করা যাবে কি না, এ বিষয়ে কিছু বলেননি রাইসিয়ান। এ ছাড়া এই দুই সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু ওই পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এলনাজের বোন এলাহিও হাম মিহান পত্রিকায় কাজ করতেন। পুলিশ হেফাজতে মারা যাওয়া মাসা আমিনির (২২) দাফন নিয়ে প্রতিবেদন করায় গত বছরের সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন এলাহি। সূত্র: আল আরাবিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights