খুলনায় যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর কুলি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্সি একটি জুট প্রেসের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি করেন। এতে তার বুকের ডান পাশে ও পিঠে দুটি গুলি বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প‌থে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অংশ নেয়া তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

কেএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কি কারণে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights