জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি বছরের মতো এবারও জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লীগ আরবিপিএল (সিজন ৮) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ও অংশগ্রহণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রতিদ্বন্দ্বিতা করে বাজলা প্রিডেটরস ১৪ একাদশ বনাম ওয়াইল্ড উলভ্স ১৩ একাদশ। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

এ সময় অন্যদের মধ্যে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বাবর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, রামদেও বাজলা প্রিমিয়ার লীগের উপদেষ্টা সাফায়েত রাব্বি সুব্বা, পরিচালক সাজ্জাদুল বারী হাসিব, রাব্বি হোসাইন, আরেফিন কিবরিয়া বাপি, শাহরিয়ার কবীর, তুষার, তারিকুল ইসলাম মাহিন, তানভীর নিশাত,সানসাদ সৌভিক, শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন।

এবার আরবিপিএল সপ্তম আসরে ২০টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় টসে জিতে বাজলা প্রিডেটরস ১৪ একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করে দলটি।

জবাবে ওয়াইল্ড উলভ্স ১৩ একাদশ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। বাজলা প্রিডেটরস ১৪ একাদশ ৭ রানে রানে জয়লাভ করে।

বাজলা প্রিডেটরস ১৪ একাদশের আহসান জীম ১৪ বলে ৪০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। দুর্বার দশ একাদশের তৃনয় সওদাগর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হান্টার ০২ একাদশের আরাফাত হোসেন।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক আর খারাপ চিন্তা থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যুবকদের মেধাবিকাশে ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights