জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুুর প্রতিনিধি

জামালপুরে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সুফিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়া বেগম (৬০) জামালপুর শহরের ডাকাপাড়া এলাকার আব্দুল আজিজের স্ত্রী।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। পিবিআইয়ের মাধ্যমে ওই বৃদ্ধার আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

নিহতের স্বামী আব্দুল আজিজ জানান, মাগরিবের নামাজে যাওয়ার সময় বাসার গেটের সামনেই তার স্ত্রী সুফিয়া বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখেন। নামাজ শেষ করে বাসায় এসে স্ত্রীকে দীর্ঘ সময় না পেয়ে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ শুরু করেন। পরে রেলওয়ে থানার মাধ্যমে খবর পেয়ে স্ত্রী সুফিয়া বেগমের মরদেহ শনাক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights