টঙ্গীতে পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক কর্মসূচি

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ৪৬নং ওয়ার্ড মেঘনা রোড সংলগ্ন সৈলারগাতি এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গু পতিরোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আরবান প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় আজ সোমবার বিকালে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রায় পাঁচ হাজার দুস্থ পরিবারকে মশারি বিতরণ ও ঘরের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মিনি ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এছাড়া বেশ কিছু অসহায় পরিবাকে সেলাই মেশিন দেয়া হয়।

অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে টঙ্গী অঞ্চলের অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। সিটি কর্তৃক আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights