পঞ্চগড়ে ১৬ কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন পাওনা পরিশোধ
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌরসভার ১৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধ করেছেন পৌর প্রশাসক সীমা শারমিন। মঙ্গলবার বিকেলে পৌরসভার হলরুমে তাঁদের হাতে মোট ৪ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩১০ টাকার চেক তুলে দেওয়া হয়।
পৌরসভার ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে সব অবসরকালীন পাওনা পরিশোধ করা হলো। এতে স্বস্তি প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।
