পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ায় নিলো বাংলাদেশ ব্যাংক

আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণসহ সামগ্রিক শৃঙ্খলা আনয়ন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি আর্থিক খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে।

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights