পরিবেশ দূষণের প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রদর্শনী

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় স্কুল পর্যায়ের সহ-শিক্ষা কার্যক্রম লেঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগ পরিবেশ দূষণ-এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ দূষণ সংক্রান্ত উদ্ভাবন ও দেয়াল পত্রিকা, বিদ্যালয় পরিচ্ছন্নকরণ, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“দক্ষতা অর্জনের লক্ষ্য হোক, মানব সভ্যতার কল্যাণে” এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা কালেক্টরেট স্কুলে (এনসিএস) এর ল্যাঙ্গুয়েজ ক্লাব এই সব অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা’র সভাপতিত্বে এনসিএস ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মৌরিন তালুকদার লামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনডিসি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, এনসিএস ক্লাবের উপদেষ্টা আসিফ খান পাঠান, সহ উপদেষ্টা আজমেরী ইসলাম, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাসিয়া রহমান, এনসিএস ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি মায়সা আজিজ আশা ও কোষাধ্যক্ষ মো. শাফি। অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশ দূষণ রোধকল্পে তারা তাদের উদ্ভাবিত নানা ধরনের প্রকল্প, দেয়াল লিখন ও চিত্রাংকন উপস্থিত দর্শকদের সামনে উপস্থাপন করেন। পরে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights