প্রথমার্ধে এআইইউবির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ডিআইইউ

অনলাইন প্রতিবেদক

৭০ মিনিট দৈর্ঘ্যের এই ম্যাচে চোখ পড়তেই আপনাকে কিছুটা থমকে যেতে হবে, এক পলকেই মনে হতে পারে আপনি ইউরোপের কোনো ফুটবল লীগের চোখ ধাঁধানো ম্যাচ দেখছেন। আয়োজনের কোনো কমতি নেই। বিশ্বমানের ফ্লাডলাইট, ইউরোপীয় ধাঁচের সবুজ গালিচা, গ্যালারি থেকে ভেসে আসা দর্শকদের কোরাস। এসব দেখে হঠাৎ কেউ ভাবতেই পারবে না, এটা কোনো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ম্যাচের আয়োজন। আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফুটবল তথা খেলার প্রতি আকৃষ্ট করতেই এমন জমকালো আয়োজন করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)।

বিকাল ৫টায় এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামে তারা। ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি টি-স্পোর্টস।

বৃহস্পতিবার এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

অন্য সেমিফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাইব্রেকারে (৩-১) হারিয়ে ফাইনালে পা রেখেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও (এআইইউবি)। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights