বিজ্ঞানের প্রতিটি শাখায় আমাদের দক্ষতা অর্জন করতে হবে : মীর হেলাল

অনলাইন ডেস্ক
তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা ও প্রযুক্তিনির্ভর স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব সম্পন্ন হয়েছে। এ পর্বে প্রদর্শিত ৪৮টি বিজ্ঞান প্রকল্পের মধ্যে ১৩টি প্রকল্প ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাসে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত এ প্রতিযোগিতার প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে প্রকল্প প্রদর্শনী।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, আজকের প্রকল্পগুলো দেখে আমরা অভিভূত। আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা। বিজ্ঞানের প্রতিটি শাখায় আমাদের দক্ষতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, করোনাকালীন সময় থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) নীরবে-নিভৃতে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights