বোরকার ভেতরে বিশেষ কায়দায় গাঁজা বহন, নারী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা বহনের সময় রুবিনা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক রুবিনা উপজেলার গোরকমণ্ডল (বিডিআর বাজার) এলাকার মিনহাজুলের স্ত্রী।
এ সময় তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী বাজারের স্বর্ণপট্টি এলাকায় আতিক জুয়েলার্সের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় রুবিনাকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত বোরকার ভেতরে বিশেষ কায়দায় পলিথিন ও টেপ দিয়ে মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পোটলাটি খুলে ২ কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights