মেহেরপুরে বিএনপির ১৪ নেতাকর্মী আটক

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টসহ বিএনপির ১৪ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। মেহেরপুর জেলা পুলিশ সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৬ জন, গাংনী উপজেলায় ৫ জন ও মুজিবনগর উপজেলায় ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে মেহেরপুর জেলা পুলিশ।

অভিযান চলমান থাকায় মেহেরপুর জেলা পুলিশ এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি। তবে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ অভিযোগ করেছেন, সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত বিনা কারণে বিএনপির ২৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights