হালুয়াঘাটে অটো চালকের লাশ উদ্ধার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুুয়াঘাটে বাদশা মিয়া (২৮) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া গ্রামের আতকাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় অনুসারে নিহত বাদশা উপজেলার হালুয়াঘাট পশ্চিম বালিচাঁন্দা গ্রামের মোস্তফার পুত্র।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় নিহত বাদশা মিয়াকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করার পর অটোরিক্সাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা আজ ভোরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ দেখতে আসা আশপাশের লোকজন নিহতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। পরে নিহতের পরিবার ছবি দেখে লাশ সনাক্ত করে লাশটি অটোচালক বাদশা মিয়ার। নিহতের শরীরে এক কালার জামা ও প্যান্ট, জুতা পরিহিত অবস্থায় ছিল। লাশের একটু দূরেই অটোরিকশাটির সন্ধান মেলে বলে জানা যায়।

লাশ উদ্ধার প্রক্রিয়া শেষে থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান, এ সংক্রান্ত খবর পেয়ে লাশ উদ্ধারপূর্বক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীনও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights