২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার বিকেলে কাথুলী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের কাছে ভারতের তেইরপুর এলাকায় নথিপত্রসহ আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, শরিফুল ইসলাম (৪৭), নিলিমা বেগম (৪১), আব্দুর রহিম (১৪), আদুরী খাতুন (৮), আশিক বিশ্বাস (১৬), রাতুল হোসেন (২১), কুলছুম খাতুন (১৮), উজ্জল হোসেন (২), রেজাউল (৪০), জনি আহম্মেদ (১৮), রকিব হোসেন (২১), জিহাদ (২০), আবুবক্কর সিদ্দিক (২৪), হাসান আলী (২৬), জিন্নাত আলী (৩৪), জাফর চাপরাশি (৩৯), রাছেল হাওলাদার (২৭), আকতার হোসেন (৩২), রাজু (৩১), সিমা বেগম (৩১), শান্তা আক্তার (২৭), কাজী জসিম উদ্দিন (৪৭), লিলি খাতুন (৪৩) ও আছিয়া আক্তার (৮)।

বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন কাথুলী কোম্পানি দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মো. কামরুজ্জামান। ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেন নদীয়া জেলার তেহট্ট থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের তেইলপুল কোম্পানির এএসআই আঞ্চ কুমার।

নায়েক সুবেদার মো. কামরুজ্জামান জানান, হস্তান্তর হওয়া ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। দালালের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটক হওয়ার পর ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে দেয় এবং পরে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights