২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। প্রকাশ করা হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হবে ক্রিকেটের বৈশ্বিক এই আসর। ২১ নভেম্বর জোহানেসবার্গে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৫৭ ম্যাচের টুর্নামেন্টটির। তবে ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি।
এবারের বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা। আগের আসরের ১০ দলের পরিবর্তে খেলবে ১৪টি দল। মূল পর্বের আগে তিনটি দলকে নিয়ে হবে সুপার সিরিজ। সেখান থেকে দুটি দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। এরপর দুই গ্রুপে সাতটি করে দল নিয়ে হবে লড়াই। গ্রুপ পর্ব শেষে সাত দলের সুপার সেভেন পর্ব পেরিয়ে সেরা চার দল খেলবে সেমিফাইনালে।
কঠিন গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশকে পড়তে হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সঙ্গে থাকবে সুপার সিরিজ কিংবা বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডহুকে। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কা এবং ১৯ অক্টোবর একই শহরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর শোয়ানে খেলতে হবে কোয়ালিফায়ার ‘বি’-এর বিপক্ষে।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে থাকবে কোয়ালিফায়ার ‘এ’ থেকে আসা দল। এই গ্রুপেই ১০ অক্টোবর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
২০২৭ আইসিসি বিশ্বকাপের পুরো সূচি:
সুপার সিরিজ
২ অক্টোবর, কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহুক
৪ অক্টোবর, কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২, উইন্ডহুক
৬ অক্টোবর, কোয়ালিফায়ার ২ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহুক
গ্রুপ পর্ব
৭ অক্টোবর, ভারত বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন
৮ অক্টোবর, পাকিস্তান বনাম আফগানিস্তান, শোয়ানে
৮ অক্টোবর, ইংল্যান্ড বনাম বাংলাদেশ, উইন্ডহুক
৯ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম কোয়ালিফায়ার ‘এ’, বুলাওয়েও
৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, কেপটাউন
১০ অক্টোবর, ভারত বনাম পাকিস্তান, জোহানেসবার্গ
১০ অক্টোবর, শ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার ‘বি’, উইন্ডহুক
১১ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, বুলাওয়েও
১২ অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ‘এ’, পার্ল
১২ অক্টোবর, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কুগোম্পো সিটি
১৩ অক্টোবর, ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, উইন্ডহুক
১৩ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ‘বি’, পার্ল
১৪ অক্টোবর, ভারত বনাম আফগানিস্তান, শোয়ানে
১৫ অক্টোবর, পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন
১৫ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া, হারারে
১৬ অক্টোবর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডারবান
১৬ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, কেবেরহা
১৭ অক্টোবর, ভারত বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন
১৭ অক্টোবর, নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে
১৮ অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, কুগোম্পো সিটি
১৯ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম পাকিস্তান, হারারে
১৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ডারবান
২০ অক্টোবর, নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ
২০ অক্টোবর, ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে
২১ অক্টোবর, আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, কুগোম্পো সিটি
২২ অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, পার্ল
২২ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ
২৩ অক্টোবর, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কেবেরহা
২৩ অক্টোবর, বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’, শোয়ানে
২৪ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম ভারত, ভিক্টোরিয়া ফলস
সুপার সেভেন
২৫ অক্টোবর, এ২ বনাম বি৩, জোহানেসবার্গ
২৬ অক্টোবর, বি১ বনাম এ৩, কেবেরহা
২৭ অক্টোবর, বি২ বনাম এবি৪, শোয়ানে
২৮ অক্টোবর, এ১ বনাম এ২, ভিক্টোরিয়া ফলস
২৯ অক্টোবর, বি১ বনাম বি৩, কুগোম্পো সিটি
৩০ অক্টোবর, এ৩ বনাম এবি৪, ভিক্টোরিয়া ফলস
৩১ অক্টোবর, বি২ বনাম এ১, জোহানেসবার্গ
১ নভেম্বর, এ২ বনাম বি১, ভিক্টোরিয়া ফলস
২ নভেম্বর, বি৩ বনাম এবি৪, কেপটাউন
৩ নভেম্বর, বি২ বনাম এ৩, ডারবান
৪ নভেম্বর, এ১ বনাম বি১, পার্ল
৫ নভেম্বর, এ২ বনাম এবি৪, ডারবান
৬ নভেম্বর, বি২ বনাম বি৩, ব্লুমফন্টেইন
৭ নভেম্বর, এ১ বনাম এ৩, কেপটাউন
৮ নভেম্বর, বি১ বনাম এবি৪, ডারবান
৯ নভেম্বর, বি২ বনাম এ২, কেবেরহা
১০ নভেম্বর, এ৩ বনাম বি৩, ব্লুমফন্টেইন
১১ নভেম্বর, এ১ বনাম এবি৪, কেবেরহা
১২ নভেম্বর, বি২ বনাম বি১, কেপটাউন
১৩ নভেম্বর, এ২ বনাম এ৩, ব্লুমফন্টেইন
১৪ নভেম্বর, এ১ বনাম বি৩, ডারবান
সেমিফাইনাল
১৭ নভেম্বর, সেমিফাইনাল ১, কেপটাউন
১৮ নভেম্বর, সেমিফাইনাল ২, শোয়ানে
ফাইনাল
২১ নভেম্বর, ফাইনাল, জোহানেসবার্গ
