আইপিএলের আগামী আসরে থাকছেন অজি অধিনায়ক

অনলাইন ডেস্ক

ব্যস্ত ক্রীড়াসূচির কারণে আইপিএলের আগামী আসরের আগে শীর্ষস্থানীয় অস্ট্রেলীয় ক্রিকেটারদের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের মতো অজি পেসারদের খেলা নিয়ে এই অনিশ্চয়তা রয়েছে। তবে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, প্যাট কামিন্স আইপিএলের পরবর্তী মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার জন্য উপস্থিত থাকবেন।

ফ্র্যাঞ্চাইজিটির একজন খেলোয়াড় নিশ্চিত করেছেন, প্যাট কামিন্স আইপিএল ২০২৭ মৌসুমে খেলার জন্য প্রস্তুত থাকবেন। আইপিএলের গত মৌসুমে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মাত্র কয়েক দিন পরেই শুরু হয়েছিল, ওই সময় জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিতে দেরিতে যোগ দিয়েছিলেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিনের মতো শীর্ষস্থানীয় অস্ট্রেলীয় ক্রিকেটাররা আইপিএল ২০২৬-এর শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচে অংশ নিতে পারেননি।

আসন্ন মৌসুমে অস্ট্রেলীয় ক্রিকেটারদের অ্যাশেজ সিরিজ, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং আরও কয়েকটি সিরিজের জন্য নিজেদের প্রস্তুত থাকতে হবে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে টিকে থাকায়, তারা আসন্ন টেস্ট ম্যাচগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেবেন বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়াকে হোঁচট খেতে হয়েছে। এই পরিস্থিতি থেকে তাদের পুনরায় ছন্দে ফিরে আসা এবং বিশ্ব টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা বেশ চ্যালেঞ্জিং হবে। এখন প্যাট কামিন্স যদি আইপিএলের আগামী আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন। তবে তিনি ঠিক কতগুলো ম্যাচে খেলতে পারবেন? তিনি কি পুরো মৌসুম জুড়ে খেলতে পারবেন, নাকি গত মৌসুমের মতোই টুর্নামেন্টের কিছু অংশে অংশ নিয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন? ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া বড় ভূমিকা পালন করতে পারে।

বর্তমানে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় রয়েছে ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনীকে কেন্দ্র করে আট বছর পর এই বিতর্কটি আবারও নতুন করে সামনে এসেছে।

খাজা দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্ট ম্যাচে স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের ঘটনাটি পুরো অস্ট্রেলিয়ান দলেরই জানা ছিল। টেস্ট দলের বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই টেস্ট সিরিজের দলে ছিলেন, তিনিও এই বিতর্কের কারণে এখন সমালোচনার মুখে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights