খিলগাঁওয়ে ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
অনলাইন ডেস্ক
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী বলে জানা গেছে।
সোমবার (১৮ মে) রাত পৌনে ১১টার দিকে ৬৭১/৬ এ বাসার ছয় তলার ছাদে গিয়ে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে যাচাই-বাছাই শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার এসআই এরশাদ বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, লোকটি মোবাইলে কথা বলতে বলতে রেলিংয়ের ওপরে উঠে নিচে পড়ে যায়।
নিহত হাবিবুর ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মতিউর রহমান ছেলে হাবিবুর।
