চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রেফতার ৭৬৪

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ৭৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পরিচালিত এসব অভিযানে নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ৬৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৭ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৮০ জন, পরোয়ানামূলে ১০৭ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া মাদক মামলায় ৮২ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৬৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৯ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ৪৩টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ১৭ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ কেজি ৭৪৩ গ্রাম গাঁজা, ১ লিটার চোলাই মদ, ১৩ বোতল বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার ও ১ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ২ জন, কুমিল্লায় ৫ জন, চাঁদপুরে ১ জন, নোয়াখালীতে ১ জন ও লক্ষ্মীপুরে ১ জন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৪৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭৫ জনকে মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে এবং ৭২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের মধ্যে চট্টগ্রামে ৮৫ জন, কক্সবাজারে ৩৭ জন, কুমিল্লায় ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ জন, চাঁদপুরে ১৫ জন, নোয়াখালীতে ২০ জন, ফেনীতে ২৮ জন, লক্ষ্মীপুরে ১০৬ জন, রাঙামাটিতে ৪ জন এবং খাগড়াছড়িতে ২৩ জন রয়েছেন।

জনস্বার্থে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights