সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে নাটোরের সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে সিংড়া গরুহাটি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শিষের প্রার্থী বিএনপি নেতা দাউদার মাহমুদের আয়োজনে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মাঠে এসে শেষ হয়। পরে কোর্ট মাঠের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দাউদার মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights