সুনামগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে এসআরবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল নামের এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে তাকে আটক করা হয়। জুয়েল তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের বাসিন্দা।
এসআরবি-৯ সুনামগঞ্জ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. রোকুনুজ্জামান জানান, ইয়াবার চালানটি সিলেটের জকিগঞ্জ থেকে সুনামগঞ্জ হয়ে তাহিরপুরে যাচ্ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চালানের মূল ডিলার শনাক্তের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
