ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে ফয়লা রোডের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় । কালো পতাকা মিছিলে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ¦ আতিয়ার রহমান, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুদলের যুগ্মআহ্বায়ক আজিজুল ইসলাম লষ্কর ও পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক শাহীন লষ্করসহ বিএনপি ও এর অঙ্গসংগনের নেতাকর্মীরা অংশ গ্রহন করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, ৭ জানুয়ারীর ডামি ভোট মানুষ প্রত্যাখ্যান করেছে। এ ভোট আমরা মানিনা। র্নিদলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া ঘরে ফেরার কোন সুযোগ নেই । তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে আছি । রাজপথেই আমাদের দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো । একইদিনে সকালে উপজেলা বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সমর্থিত নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়েন। কালীগঞ্জ থানা রোড়স্থ দলীয় কার্যালয়ে এসে তা শেষ হয়।
