কুষ্টিয়ায় দীর্ঘ ১৬ বছর পর বিজয় দিবসে জামায়াতের র‍্যালি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরে দীর্ঘ প্রায় ১৬ বছর পর মহান বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালি বের করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

সোমবার সকালে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের নেতৃত্বে র‍্যালিটি শহরের চৌড়হাস মোড় থেকে বের করা হয়।

এরপর মজমপুর গেট প্রদক্ষিণ করে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এ সময় জেলা জামায়াত সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা নায়েবে আমির আব্দুল গফুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights