কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সুফলাকাটি বাজারের পাশে মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মটরসাইকেল দুর্ঘটনায় পাঁজিয়া ইউনিয়নের পাজিয়া গ্রামের দীপক মণ্ডলের ছেলে সাগর মন্ডল (২৫) ও পাজিয়া বাজারের কম্পিউটার ও ফটোকপির দোকান মৃত আকবর (আকো) মেম্বরের ছেলে রাজু আহমেদ (২৬) নামে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
