মেঘনায় জাটকা ধরার দায়ে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার দায়ে আটক ১৫ জেলেকে আটক করা হয়েছে। তন্মধ্যে ভ্রাম্যমান আদালত ১৪ জনকে ১ মাস করে কারাদণ্ড এবং অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়।

সোমবার দুপুরে কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: তানজিমুল ইসলাম। তিনি বলেন, রবিবার রাত ১০টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর মোহনা, রাজরাজেশ্বর, লালপুর ও দাসাদী এলাকায় জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় জাটকা ধরার দায়ে দাসাদী এলাকা থেকে ১৫ জেলেকে আটক, ৭৫ হাজার মিটার কারেন্টজাল, ১২০ কেজি জটকা এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পরে জাটকাগুলো দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকাটি কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান। পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, উপজেলা সহকারী কর্মকর্তা মো: মিজানুর রহমান, কোস্টগার্ড স্টেশনের সিসি মো: জসিম উদ্দিন সহ কোস্টগার্ড ও নৌ-পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights