মধুপুরে বিএনপি নেতার মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে জালেমন নামের এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মধুপুর থানার উপপরিদর্শক সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা এবং মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী।

সংশ্লিষ্টরা জানান, নিহত জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা মধুপুর থানায় খবর দেয়।

খবর পেয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান।

ওসি একেএম ফজলুল হক জানান, নৃশংস হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights