রংপুরে বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—নগরীর হাজীরহাট উত্তর রণচন্ডী এলাকার বাচ্চা মিয়ার ছেলে লিখন মিয়া ওরফে তোকা মিয়া, পূর্ব রণচন্ডী এলাকার ছফর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম এবং অভিরাম মনোহর এলাকার তৈয়ব আলীর ছেলে শাহিনুর ইসলাম।
মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি লিখন মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া জুয়া খেলা ও গাঁজা সেবনের অভিযোগে রফিকুল ইসলাম ও শাহিনুর ইসলামকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
